লাকী আকতার ও তারা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকী আকতার (১০), পিতা: মো. কামাল মিয়া, গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় চার ফুট এবং তারা বেগম (১২), পিতা: জমির মণ্ডল, গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট আট ইঞ্চি—দুজনই গৃহকর্মী। লাকীর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানার সিধলী গ্রামে। তারার বাড়ি রাজবাড়ীর পাংশা থানার ভাতশালা গ্রামে। গত ২৭ জুলাই গুলশানের বারিধারার ৮৪ নম্বর পার্ক রোডের বাড়ি থেকে তারা কাউকে কিছু না বলেই চলে গেছে। এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২৩৮৩। কোনো হূদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকলে কাছের থানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।