লাকী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শেখঘাটে নিহত লাকী আহমদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গত রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে নগরের শেখঘাট, কলাপাড়া, ঘাসিটুলা, লালদীঘিরপাড়সহ কয়েকটি এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিরীহ লাকী আহমদকে এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মো. সিকান্দর আলী ও জাহাঙ্গীর বাহিনী নৃশংসভাবে খুন করেছে। ইতিমধ্যে কয়েকজন আসামি ধরা পড়লেও সন্ত্রাসী বাহিনীর প্রধান সিকান্দর আলী এখনো গ্রেপ্তার হননি। অবিলম্বে সিকান্দরসহ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শওকত মেম্বার, হকির মিয়া, অলিউর রহমান, সিদ্দিকুর রহমান, অদুদ আহমদ, আলাউদ্দিন আলাই, বেলাল আহমদ, ফয়ছল আহমদ, আফসর আজিজ, মো. জাহাঙ্গীর, খালেদ আহমদ, নাজমুল ইসলাম, মো. আখতার, সেলিম আহমদ, জুনেদ আহমদ, সুপ্রিয় চৌধুরী, লাহিন আহমদ, হেলাল আহমদ প্রমুখ।