লাক্ষা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০৩ কেজি ভারতীয় লাক্ষা জব্দ করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে শ্যামলী পরিবহনের একটি বাসের টুলবক্স থেকে ওই লাক্ষা জব্দ করেন বিজিবির সদস্যরা। ওই লাক্ষার দাম আনুমানিক দুই লাখ ছয় হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবির সদস্যরা।