লাক্ষা বীজ ও পোষক গাছের চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে লাক্ষা চাষ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চাষিদের মাঝে গতকাল শনিবার লাক্ষা বীজ ও পোষক গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ।চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে লাক্ষা গবেষণা কেন্দ্রের সমেঞ্চলনকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কীটতত্ত্ব বিভাগের প্রধান সৈয়দ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (শস্য) খালেকুজ্জামান আকন্দ চৌধুরী। বক্তব্য দেন কৃষিবিদ আফসার আলী, কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকার, লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেসুর রহমান প্রমুখ।