লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নয়াবাজার এলাকায় একটি নকল মবিল তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যা ব। গতকাল সোমবার সকালে র্যা ব ৮-এর একটি দল ওই বাজারে অভিযান চালায়। এ সময় মো. সজীব ও মো. আরিফ নামে দুই ব্যক্তিকে আটক করে তারা। পরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ওই দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় চার হাজার লিটার নকল মবিল ধ্বংস করা হয়। মবিলের কারখানাটি সিলগালা করা হয়। দীর্ঘদিন ধরে নয়াবাজার এলাকার বাবুল খান ও রুবেল মিয়া নকল মবিলের এ কারখানাটি পরিচালনা করছিলেন।