লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছেন। ইউএনও মোহাম্মদ হুমায়ূন কবির ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান এ আদালত পরিচালনা করেন। পৌর শহরের রূপনগর শাড়িঘরকে ২৫ হাজার, হাবিব ট্রেডার্সকে ২০ হাজার, হাবিব ভ্যারাইটিজ স্টোরকে ২০ হাজার, ইসলাম ট্রেডার্সকে ১০ হাজার, নেক্সট সুপার স্টোরকে ৫ হাজার, শাহপরান স্টোরকে ৫ হাজারসহ ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।