লাখ টাকা সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সিদ্দিকুর রহমান নামের এক ক্ষুদ্র প্লাস্টিকদ্রব্য বিক্রেতাকে এক লাখ টাকা নগদ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক। তিনি গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সিদ্দিকুরের হাতে এ টাকা তুলে দেন। সিদ্দিকুরের তিন সন্তানের মধ্যে বড় ছেলে মো. ফজলুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। মেয়ে সাদিয়া চট্টগ্রাম নার্সিং কলেজে পড়াশোনা করছেন। তাঁদের পড়াশোনা অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা ব্যক্তিগতভাবে এ টাকা সহায়তা দেন।