লাখ টাকার সরকারি গাছ সাত হাজার টাকায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলা কমপ্লেক্সের লাখ টাকার তিনটি সরকারি মেহগনিগাছ স্থানীয় এক আওয়ামী লীগের নেতার কাছে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরুড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল হোসেন ভূঁইয়া। ওই ভবন নির্মাণের জন্য উপজেলা কমপ্লেক্স এলাকার তিনটি মেহগনিগাছ তিনি কেটেছেন। গাছ তিনটির বাজারমূল্য এক লাখ টাকা হলেও তিনি মাত্র সাত হাজার ২০০ টাকায় কিনে নেন। গাছগুলো বর্তমানে উপজেলার মুগুজি গ্রামের জসিম উদ্দিনের করাতকলে আছে।