লাখাইয়ে ননদ-ভাবি ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলার শালদীঘি গ্রামে ননদ ও ভাবিকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার শালদীঘি গ্রামের মুসা মিয়া ঢাকায় ব্যবসা করেন। তাঁর গ্রামের বাড়িতে বসবাস করেন স্ত্রী ও বিবাহিত এক বোন। তিনি তাঁদের দেখাশোনার জন্য গ্রামের সেন্টু মিয়া ওরফে আকাশ নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেন। আকাশের আচরণে গৃহকর্তার মনে সন্দেহের সৃষ্টি করে। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।মুসা মিয়া সম্প্রতি আকাশকে তাঁর বাড়ি থেকে তাড়িয়ে দেন। এদিকে গত বৃহস্পতিবার শেষ রাতে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত কৌশলে মুসা মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় মুসা বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা জোরপূর্বক মুসার স্ত্রী ও তাঁর ছোট বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়।