লাখাইয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ববিরোধের জের ধরে গতকাল বুধবার দুই পক্ষের এক সংঘর্ষে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুরুক মিয়া ও বর্তমান সদস্য কামাল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। দু-তিন দিন আগে শিশুদের ঝগড়া নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ জন্য গতকাল দুপুরে ঘটনাটি মীমাংসায় গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকে বর্তমান ইউপি সদস্য কামাল মিয়া ও সাবেক সদস্য সুরুক মিয়ার লোকেরা কথা-কাটাকাটির জের ধরে একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।