লাখে ২০৪ জন যক্ষ্মায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি লাখ মানুষে যক্ষ্মা রোগী ২০৪ জন এবং এইচআইভি ও এইডসে আক্রান্ত সাতজন। এ গবেষণার ফলাফল গত মঙ্গলবার প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ ছাপা হয়েছে। তাতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে যক্ষ্মা ও ম্যালেরিয়ায় মৃত্যু হার সবচেয়ে কম।