লাখো শিশু আঁকবে বর্ণমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো শিশু আঁকবে বর্ণমেলা। এ আয়োজন শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। চলবে এ মাসব্যাপী।
দনিয়া পাঠাগারের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বর্ণ অঙ্কন প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ প্রতিযোগিতায় স্থানীয় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে দনিয়া পাঠাগারে প্রস্তুতি সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে পাঠাগারের উপদেষ্টা মহসিন হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য দেন। পাঠাগারের উপদেষ্টা, সদস্য ও স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
শিশুমেলা প্রিপারেটরি স্কুলে বর্ণ অঙ্কনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এ বছরের আয়োজন। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। পৃষ্ঠপোষকতায় থাকছে প্রাণ গ্রুপের ‘মিল্কম্যান’। ২০০৭ সাল থেকে বর্ণ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে দনিয়া পাঠাগার।