প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ গাওয়ার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার যে আয়োজন করেছে বাংলাদেশ সরকার, তাতে অংশ নেবে না সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি জানিয়েছে, ওই আয়োজনে ইসলামী ব্যাংকের অনুদান নেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি বাংলার।
উদীচীর সম্পাদক প্রবীর সরদার বিবিসিকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে যে আর্থিক প্রতিষ্ঠান জড়িত, তাদের টাকায় জাতীয় সংগীতের রেকর্ড করা হোক, তা আমরা চাই না।’