লাখো কণ্ঠে সোনার বাংলার মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বাধিক মানুষের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের উদ্যোগ লাখো কণ্ঠে সোনার বাংলার  মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ মহড়া হয়।

মহড়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিসভার সদস্য, হুইপ ও সাংসদরা অংশ নেন।

সর্বাধিক মানুষের অংশগ্রহণে গিনেজ বুক অব ওয়ার্ল্ড-এ বাংলাদেশের নাম সংযোজনের উদ্দেশ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ উচ্চারিত হবে।