লাখো দীপশিখায় শহীদদের সঞ্চরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে গতকাল বৃহস্পতিবার এক লাখ দীপশিখার আলোয় সঞ্চরণ করা হয়েছে ভাষাশহীদদের। সেই সঙ্গে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিও করা হয়। একুশ উদ্যাপন পর্ষদ এবং সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চ যৌথভাবে শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব (সাবেক ওয়েলিংটন) মাঠে এ কর্মসূচির আয়োজন করে। গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সব দীপশিখা জ্বলে ওঠে। এ প্রজন্মের ১০ হাজার শিশু-কিশোর সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজ মাঠে দীপশিখা জ্বালানো কর্মসূচিতে অংশ নেয়। নানা আলপনায় আঁকা সঞ্চৃতিসৌধ ও শহীদ মিনারের আদলে মাঠজুড়ে সারি সারি শিখা সাজানো হয়। দীপশিখা প্রজ্বালনের উদ্বোধন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহামঞ্চদের পত্নী ফজিলাতুন্নেছা ও ভাষাসৈনিক রিজিয়া খাতুন।