লাগবে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে জঙ্গিবাদের কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে সিসি ক্যামেরা লাগাবে কর্তৃপক্ষ। তা ছাড়া জঙ্গিবাদ রুখতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ক্লাসে ক্লাসে কাউন্সেলিং করা, একাডেমিক সর্বস্তরে ও আবাসিক হলে নিয়মিত মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্যের এক বিশেষ মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে সাম্প্রতিক জঙ্গি হামলায় ধর্ম-বর্ণসহ যেসব দেশি-বিদেশি নাগরিক নিহত হয়েছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।