প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দুর্ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি। ২০১৫ সালের ২৭ মার্চ সকালে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীরা মহাষ্টমী পুণ্য স্নানোৎসবে আসেন। এ সময় বেইলি সেতু ভেঙে পড়ার গুজব ছড়ালে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৭ নারীসহ ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। আগামী ৩ ও ৪ এপ্রিল লাঙ্গলবন্দে স্নানোৎসব অনুষ্ঠিত হবে। গতবারের দুর্ঘটনার পর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এবার অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্নানোৎসব কমিটির নেতারা। লাঙ্গলবন্দের সড়ক প্রশস্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুটি বেইলি সেতু অপসারণ করে সেখানে আরসিসি সেতু নির্মাণ, ব্রহ্মপুত্র নদের খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, স্নানোৎসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।