লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার রাত একটা ৫৫ মিনিটে ১৪টি ঘাটে লাখো পুণ্যার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে লাঙ্গলবন্দ এলাকা। চলবে আজ সোমবার রাত দুইটা ৫৫ মিনিট পর্যন্ত।
লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী জানান, স্নানের পর নারী পুণ্যার্থীদের কাপড় বদলের সুব্যবস্থা করা হয়েছে। স্নান উপলক্ষে ৩৩টি ধর্মীয় স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠন ক্যাম্প স্থাপন করে পুণ্যার্থীদের সেবা দিচ্ছে। এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে।