লাঙ্গলবন্দে মহা অষ্টমী স্নান উৎসব শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থীদের মহা অষ্টমী স্নান উৎসব গতকাল শনিবার সকালে শেষ হয়েছে।উৎসব উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটা ১৯ মিনিট ৪০ সেকেন্ডে লগ্ন শুরু হয়ে গতকাল সকাল নয়টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হয়। এই সময়ের মধ্যে পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করেন।পরিষদের সহসভাপতি প্রবীর কুমার সাহা জানান, এবারের স্নান উৎসবে তিন লাখের বেশি পুণ্যার্থী অংশ নিয়েছেন। স্নান উৎসব শেষ হলেও মেলা চলবে আরও চার-পাঁচ দিন।