লাজ ফার্মার নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার লাজ ফার্মার নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ১০ জন ফার্মাসিস্ট, পাঁচজন সুপারভাইজার ও ৫০ জন বিক্রয়কর্মীর সমন্বয়ে লাজ ফার্মা ও গ্রিন হেলথের যৌথ পরিচালনায় মিরপুরের এই শাখাটি চালু হলো। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে জাতীয় অধ্যাপক এম আর খান ও অতিথি হিসেবে শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ উপস্থিত ছিলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গবেষক ও নাট্যকার রতন সিদ্দিকী, লাজ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, সৈয়দা মাহফুজা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি