প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত চাইলে তাঁকে আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
গতকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, শ্যামল কান্তিকে কান ধরে ওঠবস করিয়ে শুধু তাঁকেই অপমান করা হয়নি, এ ঘটনায় পুরো দেশবাসী অপমানিত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আইনজীবী সমিতি।