লাঞ্ছিত করার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারী সদর ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গত শনিবার সংগঠনটি এসব কর্মসূচি পালন করে।
বিকেলে নীলফামারী শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জোটের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আহসান রহিমের সভাপতিত্বে সভা হয়। পাটগ্রাম উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মঞ্জুরুল হক।