লাঞ্ছিতের ঘটনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিএনপির নেত-কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে প্রেসক্লাবে জরুরি সভায় হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ফটো এজেন্সি বাংলার চোখের ফরিদপুর প্রতিনিধি সাংবাদিক আহমঞ্চদ ফিরোজ গত শুক্রবার স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর হাতে লাঞ্ছিত হন। ওই দিন সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এ ব্যাপারে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ফরিদপুর অফিস।