লাঠিমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিকেরা গতকাল লাঠি হাতে মিছিল করেছেন। ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ ও বকেয়া পাওনার দাবিতে শ্রমিকেরা এ মিছিল করেন। মিলের প্রবেশমুখ থেকে শুরু হয়ে মিছিলটি মিল এলাকা ও খুলনা-যশোর মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিলগেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আলীম জুট মিলের সিবিএ সভাপতি আবদুস সালাম জমাদার, আলীম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আবদুর রশীদ, আলীম জুট মিলের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ সরদার, সাবেক সভাপতি মো. সাইফুল প্রমুখ।