লাঠির আঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লাঠির আঘাতে ইরফান মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জের ধরে গতকাল সোমবার সকাল আটটার দিকে ইরফান ও তাঁর চাচাতো ভাই খাইরুল মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে খাইরুলের লাঠির আঘাতে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।