প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলার রায়তানবড়শো গ্রামে ছেলের লাঠির আঘাতে মাদকাসক্ত রেজাউল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে৷ পুলিশ জানায়, গত শনিবার রাতে নেশার টাকার জন্য রেজাউল তাঁর স্ত্রী ফরিদা বিবিকে মারধর করেন৷ এ সময় তাঁর ছেলে আশিক আলী লাঠি দিয়ে রেজাউলকে আঘাত করেন৷ এতে তিনি মাটিতে পড়ে যান৷ পরে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়৷ এ ঘটনায় ফরিদা বিবি ও আশিক আলীকে আটক করেছে পুলিশ৷ নিজস্ব প্রতিবেদক, রাজশাহী