লাঠিয়ালদের সহায়তায় ঘের দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ার চরে গত মঙ্গলবার রাতে লাঠিয়াল বাহিনীর সহায়তায় ৭০ বিঘা জমিতে গড়ে তোলা একটি চিংড়িঘের দখল করে দুর্বৃত্তরা। এ সময় তারা দেড় লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। পুলিশ ঘের দখল ও মাছ লুটের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আমিনুর রহমান সানা, লিটন সানা ও আলামিন সানা।ঘেরের কর্মচারী সফিকুল গাজী, আবদুর রশিদ ও শওকত গাজী অভিযোগ করেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে কিড়ালক্ষ্মী গ্রামের বেলায়েত সানা, জব্বার সানা, আবুল হোসেন ও আতিয়ার রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিয়াল আঠুলিয়া চরের চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় তাঁদের দড়ি দিয়ে বেঁধে রেখে ঘের থেকে তিন-চার মণ চিংড়ি ও ১৮-২০ মণ মাছ ধরে নিয়ে যায়। ঘেরমালিক একই উপজেলার গোপনতলী গ্রামের সফিকুল ইসলাম জানান, তিনি আঠুলিয়া গ্রামের আতিয়ার রহমান, মতিয়ার রহমান, আনারুল ইসলাম ও প্রয়াত আবদুল কাদেরের কাছ থেকে ৭০ বিঘা জমি পাঁচ বছর আগে ইজারা নিয়ে চিংড়ি চাষ করে আসছেন। সম্প্রতি বেলায়েত সানা ও জব্বার সানা ওই জমি নিজেদের দাবি করে প্রচার চালান। দখলের কথা স্বীকার করে বেলায়েত সানা জানান, রের্কডীয় সূত্রে ওই জমির মালিক তাঁরা। নানাবিধ সমস্যার কারণে এত দিন তাঁরা জমিতে যেতে পারেননি। আদালতে মামলা করে দখল নিয়েছেন।