প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় পরিবারের সঙ্গে অভিমান করে মুঠোফোনের একটি টাওয়ারের ওপর থেকে লাফ দিয়ে গতকাল শনিবার তন্ময় পাল (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সালথা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তন্ময় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোহন পালের ছেলে। সে স্থানীয় ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। মোহন পাল জানান, পড়াশোনা করার জন্য সকালে তাকে শাসন করা হয়। এতে তন্ময় ক্ষুব্ধ হয়ে টাওয়ারের ওপর উঠে লাফ দেয়।