লাফার্জ সিমেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাফার্জ সুরমা সিমেন্টের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রতি সুনামগঞ্জের ছাতকে শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কর্মী এই কর্মসূচিতে অংশ নিয়ে এক হাজার বৃক্ষ রোপণ করেন। ছাতকে লাফার্জের প্ল্যান্টের পাশে সংযোগ সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও তারেক এলবা। বিশেষ অতিথি ছিলেন ছাতকের মেয়র আবুল কালাম চৌধুরী। এ ছাড়া প্রতিষ্ঠানটির অপারেশন্স ডিরেক্টর অসীম চট্টোপাধ্যায়, ছাতক পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও লাফার্জ পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।