লাফার্জ সুরমা সিমেন্টের নতুন সিইও তারেক এলবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের মাধ্যমে সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক এলবা।লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে যোগদানের আগে তারেক এলবা লাফার্জ সিমেন্টের মিসর শাখার বাণিজ্যিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সিমেন্ট ও ইস্পাতশিল্পে বিক্রয়, বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, গ্রাহকসেবা এবং ব্যবসায় উন্নয়নের মতো বিভিন্ন কার্যক্রমে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া আলেক্সান্দ্রিয়া ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে তিনি এক বছর কাজ করেছেন।তারেক এলবা ১৯৮৯ সালে প্রকৌশলী অনুষদের প্রোডাকশন মেকানিকস বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ২০০৭ সালে এমবিএ ডিগ্রি লাভ করেন।উল্লেখ্য, নির্মাণশিল্প-সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড লাফার্জ ও সিমেন্টোস মলিনসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির প্রধান সিমেন্ট ব্র্যান্ড সুপারক্রিট বাংলাদেশের একমাত্র পোর্টল্যান লাইমস্টোন সিমেন্ট। লাফার্জ সুরমা সিমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।পারিবারিক স্বত্বাধিকারী স্প্যানিশ প্রতিষ্ঠান সিমেন্টোস মলিনসের ব্যবসায়িক অভিজ্ঞতা ৮০ বছরেরও বেশি। স্পেন ছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশ, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো, তিউনিসিয়ায় কার্যক্রম পরিচালনা করে। বিজ্ঞপ্তি।