লাফিয়ে পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। তাঁর নাম লিলি বেগম (২৬)। গতকাল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী বৌবাজার এলাকার আমেনা গার্মেন্টসের পঞ্চম তলার ছাদ থেকে তিনি লাফ দেন। লিলি ওই কারখানার শ্রমিক। পরে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।