লাবণী আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের লাবণী আক্তারের (২২) দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তিনি এখন রাজধানীর ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে এম এ সামাদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানান, যত দ্রুত সম্ভব লাবণীর দুটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনে ব্যয় হবে ১৫ লাখ টাকা। একটি বেসরকারি সংস্থায় কর্মরত স্বামী মাসুদুজ্জামানের পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব। তাই স্ত্রীর চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবান ও সহূদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মাসুদুজ্জামান, সঞ্চয়ী হিসাব নং ৩৪০৪৪০৯৩, সোনালী ব্যাংক, হাটকৃষ্ণপুর শাখা, সদরপুর, ফরিদপুর। যোগাযোগ: ০১৭৩০১৮১৬৬৯।