লাবনীর কিডনি প্রতিস্থাপনে দরকার ১৫ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার ১৮ বছরের লাবণী একজন হাফেজা। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন। সপ্তাহে দুইবার তাঁর ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত লাবণীর একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য অন্তত ১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু লাবণীর দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই লাবণীর জীবন বাঁচাতে তাঁর পরিবার সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মো. মাসুদুজ্জামান। সঞ্চয়ী হিসাব নম্বর-৫৯৯২৫, ইসলামী ব্যাংক, মিরপুর-১০ শাখা, ঢাকা-১২১৬। এ ছাড়া ০১৭৩০১৮১৬৬৯ এই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।