লাভালিনের দুই নির্বাহীকে টরন্টোর আদালতে হাজির করা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান পুলিশের বিশেষ অনুসন্ধান বিভাগের একটি দল আজ সোমবার বাংলাদেশে আসছে। দলটি এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অনুসন্ধানের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের কাছে (দুদক) হস্তান্তর করবে। ওই তদন্তে এসএনসি-লাভালিনের বিরুদ্ধে বাংলাদেশের সরকারি ও বেসরকারি কিছু ব্যক্তির সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি রয়েছে বলে জানা গেছে।এদিকে, গতকাল রোববার কানাডার হেরাল্ড নিউজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া কানাডার প্রকৌশল কোম্পানি এসএনসি-লাভালিনের দুই সাবেক নির্বাহীকে আজ সোমবার টরন্টোর একটি আদালতে হাজির করা হবে। তাঁরা হলেন এসএনসি-লাভালিনের সাবেক আন্তর্জাতিক প্রকল্পবিষয়ক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও পরিচালক মোহাম্মদ ইসমাইল। পদ্মা সেতু নিয়ে কথা বলবে না দুদক: পদ্মা সেতু প্রসঙ্গে গণমাধ্যমকে আর কোনো কথা বলবে না দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ। এ বিষয়ে গণমাধ্যমের কর্মীদেরও একই নীতি অনুসরণের অনুরোধ জানিয়েছে দুদক কর্তৃপক্ষ।গতকাল বিকেলে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।