লাভালিনের স্থানীয় প্রতিনিধিদের আরও জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশের স্থানীয় উপপরামর্শক প্রতিষ্ঠান বিসিএলকনসালট্যান্ট লিমিটেডের প্রধান এম এ আজিজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এম এ আজিজ সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংক অভিযোগ করেছে, এই প্রকল্পে দুর্নীতি হয়েছে। যেহেতু আমরাও ওই প্রকল্পে পরামর্শক হিসেবে অংশ নিয়েছি, তাই আমরা কিছু জানি কি না, তার জন্য দুদক আমাদের ডেকেছে।’এ ছাড়া গতকাল দুদক দরপত্র আবেদনে অংশ নেওয়া নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান একম অ্যান্ড এজেডএলের স্থানীয় উপপরামর্শক একম কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফাকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।