প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লামায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি গত রোববার মারা গেছেন।সূত্র জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার মোকাদ্দেসের (৪৫) সঙ্গে আপন ভাই মোক্তার আহমদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২৩ ফেব্রুয়ারি সকালে মোক্তার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। পরে গুরুতর আহত মোকাদ্দেসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তিনি মারা যান।নিহতের স্ত্রী হাজেরা বেগম ২১ জনের বিরুদ্ধে লামা থানায় একটি মামলা করেছেন। পুলিশ গতকাল সোমবার সকালে এজাহারভুক্ত আসামি আবদুল লতিফকে (৪০) গ্রেপ্তার করেছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইকুল আহমেদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, অন্যদের ধরতে অভিযান চলছে।