লামায় গুলি করে একজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাসিয়াখালীতে গত শুক্রবার ক্যহ্লাথোয়াই মারমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, ম্রো আদিবাসীদের জুমের ভূমি দখল করায় ক্ষুব্ধ কয়েকজন ম্রো ক্যহ্লাথোয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান ভূঁইয়া বলেছেন, দেশি তৈরি অস্ত্র দিয়ে ম্রোরা ক্যহ্লাথোয়াই মারমাকে হত্যা করেছে।