লামায় চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিনা মূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র চার শ নারী-শিশু ও বৃদ্ধকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে আয়োজিত বিনা মূল্যের চিকিৎসা শিবির সকাল ৯টায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উদ্বোধন করেন জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মারমা, ইউপি সদস্য শাহানা বানু প্রমুখ।
চিকিৎসাসেবা নেওয়ার জন্য সকাল থেকে দুর্গম মুরুঝিরি, দরদরি, হ্লাচাইপাড়া, বালুচরপাড়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। তাদের চিকিৎসাসেবা দেন ক্যাপ্টেন আশিফুর রহমান ও ক্যাপ্টেন নিগার সুলতানা।