লামায় তিন আদিবাসী হত্যায় জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় শিশুসহ তিন আদিবাসীকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে।চট্টগ্রাম মহানগর শাখা পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার এই বিক্ষোভ সমাবেশ হয়।শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি গংজক মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক টিটো চাকমা ও চট্টগ্রাম পলিটেকনিক শাখার সভাপতি মিহির চাকমা।বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পার্বত্য অঞ্চল থেকে শরণার্থী বাঙালিদের সমতলে সম্মানজনক পুনর্বাসন, সেনা প্রত্যাহারসহ অবিলম্বে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করার দাবি জানান। গত শনিবার লামায় আবু মুসা নামের এক যুবক শিশুসহ তিন আদিবাসীকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।