লামায় পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আব্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ওই বাজারের কাছে একটি সড়ক পার হওয়ার সময় মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের একটি পিকআপ ভ্যান আব্বাসকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। আব্বাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদুনগর গ্রামে।