লামায় প্রচারপত্রে গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী আমির হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ফরিদ উদ্দিনকে সমর্থন করেছেন—এই গুজব ছড়িয়ে গতকাল মঙ্গলবার প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
এ ঘটনায় ফরিদ উদ্দিনের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আমির হোসেন।
আমির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে শত শত প্রচারপত্র বিতরণ করে ভোটারদের মধ্যে গুজব ছড়ানো হয়েছে। ফরিদ উদ্দিন বলেন, তাঁকে ফাঁসিয়ে তাঁর পক্ষের ভোটারদের বাগিয়ে নেওয়ার জন্য বিএনপিই এই গুজব ছড়িয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ বলেন, কারা প্রচারপত্র ছেপেছে এবং বিতরণ করেছে, তা খোঁজ নিয়ে জানাতে ফরিদ উদ্দিনকে বলা হয়েছে। এ ছাড়া প্রচারপত্রের মাধ্যমে গুজব ছড়িয়ে যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।