লামায় বজ্রপাতে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে মা ও মেয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফাঁসিয়াখালি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, গতকাল বেলা একটার দিকে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পাগলির আগা নামক স্থানে বজ্রপাতে মৃত হাবিবুর রহমানের স্ত্রী জাহেদা বেগম (৫৭) ও মেয়ে নাসিমা আক্তারের (১৬) শরীর ঝলসে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।