লামায় বুদ্ধিপ্রতিবন্ধী আদিবাসী শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় গত বৃহস্পতিবার ১১ বছরের আদিবাসী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, লামা ফাসিয়াখালি ইউনিয়নের ওয়াক্রা পাড়ায় ওই শিশু পাড়ার পাশ্ববর্তী সমুখালে পানি আনতে যায়। সেখানে বাঁশ ব্যবসায়ী হেলাল উদ্দিন (৩৫) একা পেয়ে শিশুটিকে জাপটে ধরেন। শিশুটি চিৎকার করলে পাড়াবাসী শুনতে পায়। শিশুটির বাবা জানিয়েছেন, তাঁর মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী ধরনের এবং মাঝেমধ্যে মৃগীরোগে আক্রান্ত হয়ে পড়ে। পাড়ার লোকজন আসতে দেখে পালিয়ে যাওয়ার সময় হেলাল উদ্দিনকে তারা ধরে ফেলে। তাঁর বাড়ি ফাসিয়াখালি ইউনিয়নের শামুকঝিড়ি মুখপাড়ায়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল ইসলাম বলেছেন, শিশুর বাবা হেলালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।