লায়ন্স ক্লাব চিটাগাং ইম্পেরিয়াল সিটির নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০১৬-১৭ সেবাবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ক্লাব সভাপতি ইয়াসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি আবদুল হামিদ চৌধুরী, প্রথম সহসভাপতি শহীদ উল্লাহ, দ্বিতীয় সহসভাপতি আসিফ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক আসিক ইউসুফ চৌধুরী, শাহতাব উদ্দিন, অর্থসম্পাদক কাশেম শাহ, যুগ্ম অর্থসম্পাদক ইকবাল উদ্দিন, লায়ন্স টেমার আতিকুর রহমান ও টেইল টুইস্টার নওশাদ হোসাইন মজুমদার। এ ছাড়া নুরুল আরশাদ চৌধুরীকে লিও ক্লাব উপদেষ্টা ও হুমায়ুন কবিরকে মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।