লার্নার অ্যাওয়ার্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণা করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন্স (সিআইই)। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সিআইইর অধীনে বিভিন্ন পরীক্ষায় অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে নয়জন বৈশ্বিক পর্যায়ে এবং ৩১ জন বাংলাদেশ পর্যায়ে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সিআইইর স্কুল ডেভেলপমেন্ট ম্যানেজার সুজি চৌধুরী। বিজ্ঞপ্তি