লার্নিং অ্যান্ড আর্নিং মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল রোববার লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে এর আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ কামরুন নাহার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মানোয়ার হোসেন মোল্লা।