লার্নিং অ্যান্ড আর্নিং মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গতকাল বুধবার দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়। সকালে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প এই মেলার আয়োজন করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠনের ৩০টি স্টল ছিল। এ উপলক্ষে কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজশিক্ষক আবদুর রউফ সরকার প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি