লাল পতাকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া মজুরি-বেতন পরিশোধ এবং পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে লাল পতাকা মিছিল করেছেন খুলনা ও যশোর অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদের ডাকা পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল সোমবার শ্রমিকেরা খুলনা নগরের ফেরিঘাট চত্বর থেকে মিছিলটি বের করে কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।