লাল মিয়াকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের ভালো বীজ তৈরি করে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা কুমিল্লার হোমনা উপজেলার আদর্শ কৃষক লাল মিয়াকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় তাঁকে ওই সম্মাননা জানানো হয়। কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় মিলনায়তনে উপস্থিত সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংস্থার ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানান। লাল মিয়ার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর গ্রামে। গত ৩০ এপ্রিল তাঁর সাফল্য নিয়ে প্রথম আলোতে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়।