লাল সংকেত প্রসঙ্গে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিং ২২ বিশ্ববিদ্যালয়কে লাল সংকেত’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের কিছু অংশের ব্যাখ্যা দিয়েছে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান তুলে ধরে জানিয়েছে, প্রকাশিত তথ্যে প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।আশা ইউনিভার্সিটি বলেছে, বিশ্ববিদ্যালয়টির এখনো পাঁচ বছর পূর্ণ হয়নি। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়টি লাল সংকেতের আওতায় পড়ে না। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তারা স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে।উত্তরা ইউনিভার্সিটি জানিয়েছে, তারা নিজস্ব ক্যাম্পাস স্থাপনের জন্য উত্তরার ১০ নম্বর সেক্টরে ১০ দশমিক ২৩ বিঘা জমি এবং আলাওল এভিনিউয়ে একটি ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার নয় হাজার বর্গফুট কিনেছে। এরই মধ্যে কেনা ফ্ল্যটে একটি বিভাগও স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ বলেছে, তারা শিক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিয়ে গাজীপুরে ৩০০ বিঘা জমি বায়না করেছে। এর মধ্যে ৭০ বিঘা জমি বিশ্ববিদ্যালয়ের নামে নিবন্ধন করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত খবরটি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল।